মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে অংশগ্রণকারীদের হাতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। এ কর্মশালায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০জন শিক্ষার্থী অংশ নেয়। ইউনিসেফের অংশীদারিত্বে এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ এর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক ও উদীচীর জেলা সংসদের সভাপতি এবং গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এবং স্থানীয় দৈনিক আজকের জনগণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক  এম. আব্দুস সালাম। বক্তব্য রাখেন ফোকাস বাংলার গাইবান্ধা প্রতিনিধি কুদ্দুস আলম।

এরআগে মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) এ. কে. এম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবীর ও স্থানীয় পত্রিকা দৈনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক।

এদিন অন্যানদের মধ্যে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, সাংবাদিক আবু সায়েম শান্ত, আরিফুল ইসলাম লিটু, শহিদুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্তাবধায়ক ও দৈনিক ইত্তেফাক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, অধিকার, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন। কর্মশালা শেষে অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেয় শিশু সাংবাদিকরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft