1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

গাইবান্ধায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন : ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দু’টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

‎যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-০২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান। সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার। ‎স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন। ‎দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী। জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

‎গাইবান্ধা-০২ (সদর) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ। ‎হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযম।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা মনোনয়ন যাচাই-বাছাইয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

‎উল্লেখ্য; গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft