1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের জনসভা সফল করার লক্ষ্যে জনসভা বাস্তবায়ন কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর গাইবান্ধা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার।

তিনি জনসভা বাস্তবায়নে গঠিত বিভিন্ন বিভাগীয় উপ-কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সমন্বয় সভা শেষে প্রধান অতিথি আব্দুল করিম সরকার নেতাকর্মীদের সাথে নিয়ে জনসভাস্থল পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। মাঠের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু এবং জেলা শিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস ছাড়াও উপজেলা বায়তুলমাল সম্পাদক মাও. একরামুল হক সরদার, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, যুব সভাপতি আব্দুল লতিফ তরফদার, সাবেক পৌর আমীর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!