1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়-এর ময়নাতদন্ত শেষে আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে তাঁদের মরদেহ রাহিমাপুরের খিয়ারপাড়া এলাকায় নিজ বাড়িতে আনা হয়। এরপর পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৪ টায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে স্থানীয় রহিমাপুর চাকলা সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ডা. আলী হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার কর্মরত শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন তার দুই ছেলে রা‌জেশ রায় ও সুবেন্দ্র রায়। তাদের মধ্যে একজন বাংলাদেশ পুলিশে ও একজন র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে কর্মরত আ‌ছেন।

পরে যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়ের শেষকৃত্য বাড়ির পাশের শ্মশানে সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রাহিমাপুর খিয়ারপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬০) কে তাদের নিজ বাড়িতে নৃশংসভাবে গলা ও মাথায় কুপিয়ে নির্মমভাবে খুন করে দুর্বৃত্তরা।

উল্লেখিত ঘটনায় নিহত দম্পতির পুত্র সুবেন্দ্র রায় বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ২, তারিখ: ০৭ ডিসেম্বর,২০২৫।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft