1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

‎২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ, লালমনিরহাটে বিজিবির বড় সাফল্য

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎​সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে একটি বিশাল সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
‎​
‎​বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ১৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের টহলদল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

‎​বিজিবি পূর্বেই জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে টহলদল বিজিবি সদস্যরা কৌশলগতভাবে সীমান্তবর্তী ওই এলাকায় ওত পেতে থাকে।

‎​রাত সাড়ে ১২টার টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি সদস্যদের কাছাকাছি দেখে চোরাকারবারীরা দ্রুত তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

‎​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জব্দকৃত এই বিপুল পরিমাণ শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করেছে।

‎​১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ​জব্দকৃত এই শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। তাদের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!