1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

সাবেক এমপি মরহুম অধ্য মোখলেছুর রহমান এঁর সহধর্মিণীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজকর্মী ও অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোখলেছুর রহমান-এঁর সহধর্মিণী এবং পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান পাপুল’র মাতা নাসরিন বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে গাইবান্ধা জেলা শহরের নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, পুত্রবধু-জামাতা, নাতি-নাতনি, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়- স্বজন, পাড়াপ্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদজুম্মা গাইবান্ধা জেলা শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে গাইবান্ধা সরকারি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে গাইবান্ধা জেলা শহর ছাড়াও পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ পেশাজীবি বিভিন্ন সংগঠন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!