1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র নারী সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘নারী জাগরণের অগ্রদ্রত বেগম রোকেয়া’র জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে নারী শাখার অন্যতম সদস্য কমরেড বনা রানীর সভাপতিত্বে ও নারী শাখার সম্পাদক মেহেরুন মুন্নী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে প্রতীকের প্রার্থী কমরেড মিহির ঘোষ। সিপিবি’র জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেড়শ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের ডাক দিয়েছিলেন নারীমুক্তি, নারীদের অধিকার-মর্যাদা প্রতিষ্ঠার তা আজও শেষ হয়নি। নারীরা যখনই অগ্রসর হতে চেয়েছে আমাদের দেশ একটা অপশক্তি তাদের ঘরে বন্দী করার চেষ্টা করেছে। আজকেও নারীরা চরমভাবে বৈষম্যের শিকার। তারা বলেন, নারীর প্রতি সকল বৈষম্য দূর করতে, নারীর অধিকার, মর্যাদা সমাজে প্রতিষ্ঠা করতে হলে বেগম রোকেয়া’র চেতনায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। সমাবেশের শুরুতে বেগম রোকেয়া’র উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন মায়িশা ও নাবিলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!