1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বড়দিন উদযাপন উপলক্ষে গাইবান্ধায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বড়দিন উদযাপন উপলক্ষে গাইবান্ধায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম-এর সভাপতিত্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন-২০২৫’ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ ‘বড়দিন-২০২৫’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধ জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ‘বড়দিন-২০২৫’ উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে জলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

তিনি উৎসবকে ঘিরে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের আহবান-সহ বড়দিন উদযাপন কমিটির ‘করণীয় ও বর্জনীয়’ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনাও প্রদান করেন।

এসময় ডিআইও-১, ডিআইও-২ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ এবং খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!