1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।

 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৩ সিপিসি-৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে,  রোববার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র‌্যাব-১০ সিপিএসসি, লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী রুবেলকে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!