1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পাঁচদিন সূর্যহীন পলাশবাড়ী: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, শীতবস্ত্র সহায়তার আহ্বান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
উত্তরের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার পলাশবাড়ীতে টানা পাঁচদিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা, প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। শীতের তীব্রতায় স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, কনকনে ঠান্ডায় দিনমজুর, রিকশাচালক, কৃষিশ্রমিক ও পথচারীরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজকর্মে বের হতে পারছেন না, ফলে আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সকালে ও সন্ধ্যায় শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। শিক্ষার্থী ও বয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে।

এ অবস্থায় দ্রুত শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি সমাজের সামর্থবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ, যাতে শীতের এই দুর্দশায় অসহায় মানুষ কিছুটা স্বস্তি পায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!