1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে ডা. সাদিকের নির্বাচনী উঠান বৈঠক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরালয়ের নিকটাত্মীয়স্বজনদের নিয়ে ডা. সাদিক এঁর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের হরিণমারী গ্রামে মরহুম নজরুল ইসলামের বাড়ী (শ্বশুর বাড়ি) চত্বরে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হরিণমারী গ্রামের জামাতা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী

ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিপুল সংখ্যক নিকটাত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও আস্থাভাজন জনমানুষের উপস্থিতিতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দো’আ পরিচালনা করেন আলহাজ্ব আমিনুল ইসলাম মিনু।

আবুল ফজল খোকা মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, বিএনপি নেতা আব্দুল আউয়াল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, নিকটাত্মীয় আমিন জুমায়েল জিননু ও সাব্বির হোসেন ছাড়াও ডা. সাদিকের শ্বশুরবাড়ীর অন্যান্য সজ্জনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. সাদিক তাঁর বক্তব্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে এলাকার শিক্ষিত বেকার নারী ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তথা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে চাই। এছাড়া সম্মিলিত কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ব্যবস্থা গ্রহণ করতে চাই। আর এসব বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!