1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় স্থানীয় চৌমাথা মোড়ে ফ্লাইওভারের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং ডিআইএ-এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠানে ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ রেজা মানিক, কোষাধ্যক্ষ ফরহাদ আলী সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি মো. আতাউর রহমান, প্রচার সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাহ মাহাবুব মিলটন, প্রভাষক আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ঘুষ-দুর্নীতি বন্ধ এবং ক্ষিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!