1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশায় পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় গাইবান্ধার পলাশবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল। এতে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন। এ সময় বক্তারা তারেক রহমানের দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল সরকার,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!