1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

তারাগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল মতিন শাহীন, তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শনিবার (২০ ডিসেম্বর) উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন দৌড় এবং সাইকেল র‍্যালি প্রতিযোগিতা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এই আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আয়োজকরা জানান, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে বলেন, উন্নয়ন মেলার মতো আয়োজন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!