1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

আব্দুল্লা‌হিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ
রবিবার (৭ ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজারে সার ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একজন বিএডিসির সার ডিলার মোঃ আশরাফুজ্জামান এর গোডাউন থেকে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। নিয়ম বহির্ভূতভাবে ১০৭ বস্তা টিএসপি সার মজুদ করায় মোঃ আশরাফুজ্জামান, পিতা: ওবায়দুল্লাহ প্রামাণিক, মেনানগর, ডাংগীরহাট, তারাগঞ্জ, রংপুর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। একইসাথে ১০৭ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।বিক্রিত ১,৪৬,৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। একইসাথে কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করায় মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত আলহাজ্ব কপিল উদ্দিন, পূর্বকুর্শা মাছুয়াপাড়া, তারাগঞ্জ, রংপুরকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। তিনি বলেন, এ ধরনের অ‌ভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!