1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৌরশহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের সেউজগাড়ি (সুইপার কলোনী) এলাকার মৃত উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন) এলাকার মৃত রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে তল্লাশি চালায়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দুই যুবককে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে পুলিশ তাদের তল্লাশি করে পিঠব্যাগের মধ্যে থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!