খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার ও কাটাখালী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও উপজেলা পরিষদ, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন, বিভিন্ন সরকারী দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সংস্থার প থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিজয় দিবসের প্রদর্শনী শেষে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা, থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার প্রমুখ।