1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকায় অভিযানটি পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেদী হাসান সবুজ সরকার, আপেল মাহমুদ ও হুমায়ন কবিরকে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, ১টি ধারালো চাপাতি ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭ শত টাকা উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদককের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!