1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর)বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের কাটামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী। শেফালী বেগম অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রেজাউল করিম তার স্ত্রী শেফালী বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটামোড় এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৪৫২৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী রেজাউল করিম ও দুই সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা যায়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!