1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জ উপজেলায় হরিরামপুর ইউনিয়নে ধনদিয়া গ্রামের ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলমতির সাথে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা ছিল।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাড়া-প্রতিবেশীরা ফুলমতির ঘরের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা মরদেহটি নিচে নামায়।

এ খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, পারিবারিক কলহের বিষয়টি সামনে আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!