1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে অ-অনুমোতি ক্রসিংয়ে করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় ট্রলি দুমড়ে মুচড়ে গেল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার শালামারা হল্ট স্টেশনের মধ্য দিয়ে অবৈধভাবে তৈরি অ-অনুমোদিত রেলক্রসিংয়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ইটবোঝাই ট্রলি দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সোয়া ১১টার দিকে সান্তাহার-লালমনিরহাট রেলপথের শালমারা হল্ট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মহিমাগঞ্জ রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১৩ আপ আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা-মহিমাগঞ্জ স্টেশনের মাঝামাঝি শালমারা স্টেশনে ঢোকার সময় হঠাৎ পশ্চিম দিক থেকে পূর্বদিকে যাওয়ার জন্য একটি ইটবোঝাই পাওয়ার টিলার রেল লাইনের ওপর উঠে আটকে যায়। এসময় টিলার চালক লাফিয়ে নামার সাথে সাথে ট্রেনটি এতে সজোরে ধাক্কা মারে। এতে টিলারটির ইঞ্জিন, বডি ও ইটগুলি ছিটকে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রেনচালক দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে সেটি রক্ষা পায়। ট্রেনের ধাক্কায় পাওয়ার ট্রলির ইঞ্জিন ট্রলি থেকে বিচ্ছিন্ন হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহযোগিতায় রেলপথ পরিস্কার করার পর প্রায় আধাঘন্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে মহিমাগঞ্জে আসে।

বোনার পাড়া জিআরপি থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দীন জানান, শালমারা রেল স্টেশন এলাকার একটি অ-অনুমোদিত রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হওয়ার হচ্ছিল। এসময় সান্তাহার থেকে বুড়িমারীগামী ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। ট্রেনের চালক সমুহ বিপদের আশংকায় ট্রেনের গতি কমিয়ে দেন। তারপরেও ট্রেনটি এসে ইটবোঝাই পাওয়ার ট্রলিকে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও জিআরপি থানা পুলিশের সহায়তায় পাওয়া ট্রলিটি সেখান থেকে সরিয়ে নিয়ে ট্রেনটি চলে যায়। এঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শালমারা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!