1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপে অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মন্ডলকে ২ লাখ টাকা জরিমানাসহ তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম। গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারি পরিচালক উত্তম কুমার জানান, পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!