1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা-৫ আসনে সিপিবির প্রার্থী নিরব রবিদাসের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ (ফুলছড়িুসাঘাটা) জাতীয় সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী বাংলাদেশ রবিদাস ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব রবিদাস।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তাঁর সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফুলছড়ি উপজেলা শাখার সম্পাদক রানু সরকার, সিপিবি গাইবান্ধা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, ফুলছড়ি উপজেলা শাখার সদস্য আবদুল্লাহ সরকার, গাইবান্ধা জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, ফুলছড়ি উপজেলা রবিদাস ফোরামের সভাপতি সুবল রবিদাস, আনিছুর রহমান, কামরুজ্জামান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সিপিবি প্রার্থী নিরব রবিদাস বলেন, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সাধারণ মানুষের অধিকার রা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশ নিচ্ছি। বৈষম্য ও অবিচারের অবসান ঘটাতেই আমি সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে চাই। তিনি আরও বলেন, কমিউনিস্ট পার্টির রাজনীতি মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে না। জাত-পাত, ধর্ম কিংবা বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটি শোষণহীন, বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।  আমি মতার রাজনীতিতে বিশ্বাস করি না, বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে। নির্বাচিত হতে পারলে এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা, নদীভাঙন, কর্মসংস্থান ও উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরব। তিনি গাইবান্ধা-৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রগতিশীল, গণমুখী ও শোষণবিরোধী রাজনীতিকে শক্তিশালী করতে সবাইকে কাস্তে প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিপিবির প থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!