1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) কর্মসূচীর মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সংগঠনের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল। শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদিনের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই, ১৭ ডিসেম্বর  দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!