1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা পুলিশের পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের আয়োজনে রোববার সকাল সাড়ে ৮টায় মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন মহোদয়।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট-এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেড পরিদর্শন শেষে যানবাহন শাখা পরিদর্শন করেন।

প্যারেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ ও যানবাহন শাখার বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে এদিন সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করাসহ সরকারি সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে। জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং সেইসাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

কল্যাণ সভা শেষ পুলিশ সুপার জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ৩ (তিন) জন পুলিশ সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নভেম্বর-২০২৫ খ্রি. মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়। সভায়অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ছাড়াও গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!