1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এরমধ্যে দুইটি আসনে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন এ প্রতিবেদককে তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের তালিকা তুলে ধরে ফেসবুক প্রোফাইলে একটি পোস্টও করেছেন তিনি।

ঘোষিত প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক এমপি আলহাজ্ব আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রকৌশলী ময়নুর রাব্বি চৌধুরী রুমান ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মনোনয়নের বিষয়ে বলেন, প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। দলের নেতা-কর্মীদের লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!