1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধার ৫টি আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৪৫ প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১০ জন স্বতন্ত্র।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

তিনি জানান, গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ৬০ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এরমধ্যে স্বতন্ত্রসহ শেষ দিনে মোট ৪৫ জন জমা দিয়েছেন।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দেয়া তথ্যমতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-২ (সদর) আসনে মোট জমা দেন ৮ জন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট জমা দেন ৬ জন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মোট জমা দেন ১১  জন।

তবে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের শুধু গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া গাইবান্ধার মোট পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি প্রার্থী দিয়েছে। পাঁচটিতেই কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। জামায়াতের দলীয় প্রার্থীর বাইরে জামায়াত ও তাদের জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!