1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় রোকেয়া দিবস পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এই স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‌্যালী, আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র‌্যালী বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাইলাতুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান প্রমুখ।

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মমতাজ বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একই উপজেলার আদমপুর গ্রামের সাবিনা সরেন, সফল জননী নারীর জন্য একই উপজেলার পাইকা গ্রামের মজিদা বেগম, নির্যাতনের দুঃসপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ের জন্য ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শ্রীমতি মনিকা রানী এবং সমাজে অসামান্য অবদান রাখার জন্য সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের আঙ্গুলি বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!