1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিজয় মাসে অসহায় গাইবান্ধার প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশী প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় সংগঠন কার্যালয়ে এই হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম।

আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. এ.এস.এম হুমায়ুন ইকবাল, যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শহীদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান মন্ডল লেবু, মো. শাহজাহান খন্দকার, মাহফুজার রহমান স্বপন প্রমুখ। এছাড়াও দুঃস্থদের মধ্যে কম্বলও বিতরণ করা হয়।

বক্তারা উল্লেখ করেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে গাইবান্ধার নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে যাতে করে জেলার অসহায় মানুষদের আরো সাহায্য সহযোগিতা করতে পারে এজন্য বিত্তমান মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!