1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

উত্তর কোরিয়ার সংবাদপত্রের ওপর বিধিনিষেধ শিথিল করছে দক্ষিণ কোরিয়া

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র পড়ার সুযোগ সহজ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। উদারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লি জে মিউং প্রশাসনের সর্বশেষ উদ্যোগ এটি।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। ফলে পিয়ংইয়ংয়ের যেকোনো ধরনের প্রচারণা বা প্রোপাগান্ডার ওপর কয়েক দশক ধরে চলা জাতীয় নিরাপত্তা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

প্রেসিডেন্ট লি-সহ অনেকেই মনে করেন, উত্তর কোরিয়ার প্রচারণামূলক লেখায় সাধারণত তাদের নেতৃত্বের গুণগান গাওয়া হয়। তাই এসব লেখা দেখে বিভ্রান্ত হওয়ার মতো রাজনৈতিকভাবে অপরিপক্ক দক্ষিণ কোরিয়ার জনগণ নয়। তারা নিজেরাই বিষয়গুলো বিচার করার ক্ষমতা রাখে।

দক্ষিণ কোরিয়ার মতো একটি প্রাণবন্ত ও উচ্চশিক্ষিত গণতান্ত্রিক দেশে এই ধরনের নিষেধাজ্ঞা আসলে অপ্রয়োজনীয় সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ ছাড়া আর কিছুই নয় বলেও যুক্তি দেন তারা।

সিউল সরকার শুক্রবার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠকে ‘রোদং সিনমুন’ সংবাদপত্রটিকে ‘বিশেষ তথ্য’ তালিকা থেকে সরিয়ে ‘সাধারণ তথ্য’ হিসেবে শ্রেণিভুক্ত করার ব্যাপারে একমত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের শুরুতেই ‘রোদং সিনমুন’ সাধারণ তথ্য হিসেবে উন্মুক্ত করার আনুষ্ঠানিক ব্যবস্থা কার্যকর হবে।

এর আগে গত সপ্তাহে সিউলের ইউনিফিকেশন মন্ত্রণালয় প্রেসিডেন্ট লি-কে জানায়, তারা উত্তর কোরিয়ার কিছু প্রচারণামূলক বিষয়বস্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করতে চায়।

সেই সময় লি বলেছিলেন, উত্তর কোরিয়ার প্রচারণায় বিভ্রান্ত হয়ে মানুষ ‘কমিউনিস্ট’ হয়ে যাবে, এমন আশংকা অমূলক। বরং এর মাধ্যমে উত্তর কোরিয়ার প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে এবং মানুষ সচেতন হতে পারবে।

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট লি তার পূর্বসূরি প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোন ও লিফলেট পাঠানোর যে অভিযোগ উঠেছে, তার জন্য উত্তরের কাছে ক্ষমা চাওয়া উচিত। লি ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে, এখন পর্যন্ত পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!