1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর)  দুপুরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনে  বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলাকারীদের গ্রেফতারেও দাবী জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই হামলা নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বের হাদির গুলিবিদ্ধ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দুস্কৃতকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!