1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফরম পূরণ। এ ফরম পূরণে কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। আদায় করা এ অতিরিক্ত ফি ফেরত দিতে নির্দেশনা দিয়েছে বোর্ড। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বোর্ডের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর শিক্ষা বোর্ড জানায়, ২০২৬ সালের ৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা-২০২৫ এর পর্ব ভিত্তিক নিয়মিত ও অনিয়মিত সব শিক্ষার্থীর ফরম পূরণের ফি নির্ধারণ করা আছে। কোনো ভাবেই বোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায় করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরও এ ফরম পূরণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে পুনরায় সতর্ক করে জানানো হয়েছে, ফরম পূরণের নামে বিজ্ঞপ্তিতে বর্ণিত ফি ব্যতিত অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে যদি কোনো প্রতিষ্ঠান এ খাতে অতিরিক্ত ফি আদায় করে থাকে, তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!