1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশী শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রী কর্মচারী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছী (ছোট ভগবানপুর) গ্রামের মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগম দম্পতির ছেলে সবুজ। সবুজ ছোট বেলায় তার বাবাকে হারান।

মহদীপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা ফিরোজ আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৮ বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ডী কর্মচারী হিসেবে যোগ দেন।

সবুজ দুই ভাই-বোনের মধ্যে ছোট। বোনের বিয়ে হয়েছে। মাত্র এক বছর আগে নাটোর জেলায় বিয়ে করেন সবুজ। তার স্ত্রী ও মা বর্তমানে পলাশবাড়ীর নিজ গ্রামের বাড়িতে বসবাস করছেন। তিন মাস আগে একবার ছুটিতে বাড়িতে এসেছিলেন। সবুজ মিয়ার এমন আকস্মিক মৃত্যুর খবরে তার মা-স্ত্রী, আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিসহ পুরো গ্রামজুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, নিহত সবুজের বিষয়ে বিস্তারিত খোঁজখবরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য; সুদানের ‘আবে’ই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। দায়িত্ব পালনরত এসময় বাংলাদেশী শান্তিরক্ষী ছয় সেনা নিহতের ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft