1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. সাইদুর রহমান ও সেক্রেটারী অধ্যক্ষ মাও. শামসুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা শাখার উপদেষ্টা উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. শরীফ মোহাম্মদ আবু ইউসুফ, উপজেলা জামায়াতের সেক্রেটারী শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক তৌফিকুল রহমান, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সুপার মাও. মো. ফারায়েজ হোসাইন, শিক্ষক মোজাফ্ফর আহমদ, সবুজ মিয়া, মাহফুজুর রহমান, তৈবুর রহমানসহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশের শান্তি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

প্রধান অতিথি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাদ্রাসা ও সামগ্রিক শিক্ষাঙ্গণে উন্নতির জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষকরা জাতির গঠনের কারিগর-তাই তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্য সবচেয়ে বড় শক্তি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!