1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ ওসমান হাদি স্মরণে ১ মিনিট নিরবতা পালন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার বেলা দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং এক সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

নিরবতা পালনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা গেছে।

এবারের বিপিএল উদ্বোধনে দুই পর্বের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হয় বিকেল তিনটায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকছে নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।  এ ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এদিকে, উদ্বোধন উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক থেকে গ্যালারির চারদিকে করা হয়েছে নয়নাভিরাম সাজসজ্জা। ক্রিকেটীয় নানা আয়োজনের পাশাপাশি সিলেটের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও নিদর্শনের প্রদর্শনী ফুটে উঠেছে। সবমিলিয়ে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে স্টেডিয়ামে। খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft