1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

বার্ষিক পরীক্ষা যথাসময়ে: শিক্ষকদের দায়িত্ব পালনে কঠোর অবস্থানে পলাশবাড়ী প্রশাসন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কোনোভাবেই পরীক্ষা স্থগিত করা হবে না উল্লেখ করে তিনি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

ইউএনও জানান, সরকার বার্ষিক পরীক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার কার্যক্রম চলবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার সন্তানকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ করছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।”

সহকারী শিক্ষকদের চলমান দাবি-দাওয়া প্রসঙ্গে ইউএনও বলেন, সরকারের বিধি মোতাবেক এসব দাবি যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে। দাবি আদায়ের জন্য শিক্ষকদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, সরকারি চাকরির বিধি অনুসরণ করে দায়িত্ব পালন করা সকল শিক্ষকের বাধ্যবাধকতা। কোনো ধরনের বিধিভঙ্গ ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা পরিচালনায় কোনো শিক্ষক সহযোগিতা না করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক বা অভিভাবকদের সহায়তায় বিকল্প ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করবেন বলেও ইউএনও নির্দেশ দেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা পরিষদের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

ইউএনও আরও বলেন, অভিভাবকদের উদ্বিগ্ন করা, শিক্ষার্থীদের ক্ষতি করা ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত করে কোনো দাবি আদায় কাম্য নয়। প্রয়োজনীয় যেকোনো বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft