1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার  মো. জসীম উদ্দীন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি গাইবান্ধা থেকে পলাশবাড়ী থানায় পৌঁছলে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ঊষ্ণ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে আনুষ্ঠানিক গার্ড-অফ-অনার-এর মাধ্যমে সম্মান প্রদান করেন।

পরিদর্শনকালে থানার পুলিশী ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত অন্যান্য নথিপত্রের অগ্রগতি সর্বোপরি সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রম পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেন। থানায় কর্মরত পুলিশ অফিসারসহ ফোর্সদের সাথে তিনি মতবিনিময় করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার পুলিশী পেশাদারিত্ব, সার্বিক শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম বৃদ্ধির পরামর্শ দেন। সেইসাথে সার্বিক গতিশীলতা তরান্বিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

থানায় আগত ভূক্তভোগীর সাথে সদাচরণসহ দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এসময় থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম খান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিক ছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft