1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীর বেতকাপা নান্দিশহরের বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ইন্তেকাল বিনম্র গভীর শ্রদ্ধা-শোক ও সমবেদনা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পলাশবাড়ীর বেতকাপা নান্দিশহরের বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ইন্তেকাল বিনম্র গভীর শ্রদ্ধা-শোক ও সমবেদনা

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সেনা সদস্য (অব.) বীর মুক্তিযোদ্ধা আনসার আলী (৭৪) ইন্তেকাল করেছেন।

উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য (অব.) আনসার আলী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

এরই একপর্যায় তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। সম্প্রতি ঢাকায় মেয়ের বাসায় থেকে তিনি চিকিৎসা করছিলেন। গুরুতর হয়ে পড়লে তাঁকে ঢাকাস্থ সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার আছরপূর্ব উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত চন্দ্র পরামানিক এবং গাইবান্ধা জেলা পুলিশ লাইনের একটি পার্টি জাতীয় পতাকা আচ্ছাদিত মরহুমের কফিনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। বাদ আছর বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে-পুত্রবধু, ২ মেয়ে-জামাতা, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড উপজেলা ইউনিট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট, প্রেস কাব পলাশবাড়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন পৃথক বিবৃতিতে

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!