1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী জাতের ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহামেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
পলাশবাড়ী প্রেমক্লাবের সভাপতি শাহ আলম সরকার,
সাংবাদিক ফেরদাউছ মিয়া,
পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল বলেন,
“২০২৫–২৬ সালের রবি–বোরো মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফসী ধান বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করছে।”

তিনি আরও জানান, এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আর্থিক সুরক্ষা ও কৃষিতে সমৃদ্ধি বয়ে আনবে।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!