1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষায় নার্স-মিডওয়াইফদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্তির প্রক্রিয়া ও দীর্ঘ ১৪ মাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে নার্স ও মিডওয়াইফ কর্মকর্তারা সোমবার (১ ডিসেম্বর) সকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মরত নার্স-মিডওয়াইফরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার চেষ্টা জনস্বাস্থ্য ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, স্বাস্থ্য উপদেষ্টার ১৪ মাস আগে দেওয়া আশ্বাস এখনও বাস্তবায়িত হয়নি, যা সারাদেশের নার্স সমাজকে হতাশ ও নিরাপত্তাহীন অবস্থায় ফেলেছে।
বক্তারা আরও জানান, নার্সদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও সেবার মান বজায় রাখতে স্বতন্ত্র নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তর অপরিহার্য। এটি বিলুপ্ত করার কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।
সমাবেশ শেষে নার্স–মিডওয়াইফরা হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
আন্দোলনকারীদের মূল ও গুরুত্বপূর্ণ দাবি ছিলো- ১. স্বতন্ত্র অধিদপ্তর রক্ষা ও ‘আতীয় নার্সিং কমিশন’ গঠন। ২. নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন। ৩. ১ম-৪র্থ গ্রেডে উচ্চতর পদ সৃষ্টি ও সুপার নিউমেরারি পদোন্নতি। ৪. নার্সিং সুপারভাইজার ও ইনস্ট্রাক্টর পদ উন্নীত। ৫. ডিপ্লোমা নার্সদের সনদ স্নাতক সমমান ও পেশাদার বিসিএস চালু। ৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো; অপ্রশিক্ষিত নার্সদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ৭. ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক ইউনিফর্ম বাতিল। ৮. শয্যা-রোগী-চিকিৎসক অনুপাতে পদ সৃষ্টি ও পর্যাপ্ত নিয়োগ।
নেতৃবৃন্দ জানান, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft