1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইমপালস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সহযোগিতায় এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই এলাকার প্রায় ৮’শ মানুষকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ প্রধান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডা. মইনুল হাসান সাদিকসহ ডা. মিনহাজ ইবনে সৌমিক, ডা. শাহ সুলতান নয়ন, ডা. উম্মে সালমা, ডা. শামীমা আক্তার লিজাও ডা. সাদিয়া সুলতানাসহ প্রায় ২০ জনের একটি টিম ছিল।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. মইনুল হাসান সাদিক বলেন, আজ এমন এক সময় সামনে দাঁড়িয়ে আছে। যেখানে একটি সিদ্ধান্তই বদলে দেবে ভবিষ্যৎ। বহুদিন ধরে এই অঞ্চলের মানুষ অবহেলিত ও অনুন্নয়নের ভাড় বইছে। প্রতিশ্রুতি ছিল অনেক কিন্তু বাস্তব উন্নয়ন ছিল না। রাস্তা হয়নি, স্কুল-কলেজে সুবিধা বাড়েনি, কৃষক ন্যায্যমূল্য পায়নি, যুবসমাজের কর্মসংস্থান হয়নি, স্বাস্থ্যসেবায় অগ্রগতি ছিল সবচেয়ে কম। মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে একজন সত্যিকারের সৎ নেতা আসবে, যিনি শুধু কথা বলবেন না, দায়িত্বও নেবেন। কিন্তু সেই নেতা আসে না।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের রায়ে বদলে যাবে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা। সুখী সুন্দর ও পরিচ্ছন্ন, পরিকল্পিত সাদুল্লাপুর-পলাশবাড়ী বিনির্মানে সঠিক সিদ্ধান্ত আপনাদের। আশা রাখি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!