1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনে উত্তেজনা: জনরোষে গাড়ি ঘুরিয়ে পালালো নেসকো কর্মীরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পলাশবাড়ী নেসকো অফিসের একটি দল ফতেপুর গ্রামের কয়েকটি বসতবাড়িতে গ্রাহকদের সম্মতি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করতে গেলে এলাকাবাসী তা বাধা দেন। পরিস্থিতি মারাত্মক উত্তেজনায় রূপ নিলে নেসকোর কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

এদিকে অভিযোগ উঠেছে গ্রাহকদের অনিচ্ছা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র পুরো উপজেলায় জোর করে প্রিপেইড মিটার বসানোর চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ইতোমধ্যে “প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি” গঠন করেছে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক সমাজের নেতারা জানান, গ্রাহকদের অনুমতি ছাড়া প্রিপেইড মিটার স্থাপন করা হলে পরবর্তীতে স্থানীয় জনতা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরও দাবি করেন কোনো পক্ষ জোর করে বাড়িতে ঢুকে মিটার পরিবর্তনের চেষ্টা করলে জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে প্রিপেইড মিটার স্থাপনকে ঘিরে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft