1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায়
বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় ২২ অক্টোবর ২০২৫ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, গ্রামীণ নগর অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগরায়ন গড়ে তোলাই এ মেগা প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মোট ৩৬টি জেলার ওপর বিস্তৃত। আধুনিক নগর সুবিধা বিনির্মাণে পলাশবাড়ী পৌরসভাকে উল্লেখযোগ্য মনে করে এখানে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে মাতৃসদন, কমিউনিটি সেন্টার, বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র, বহুমুখী মার্কেট ও মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জায়গার সীমাবদ্ধতা এসব উন্নয়নকাজ বাস্তবায়নে প্রধান বাধা হয়ে উঠেছে বলে মনে করেন পৌরসভার সহকারী ইন্জিনিয়ার মর্তুজা এলাহী।

অন্যদিকে, সচেতন নাগরিকরা মনে করেন এসব গুরুত্বপূর্ণ জনসেবামূলক স্থাপনার জন্য পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ‘অফিসের হাট’ এর জায়গাই সর্বোত্তম স্থান। তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে বেদখল থাকা এ সম্পত্তি দ্রুত উদ্ধার করলে আধুনিক নগর সুবিধা বাস্তবায়ন সম্ভব হবে।

জানা যায়, পলাশবাড়ী পৌরসভার জামালপুর মৌজার ১১০৩ দাগে মোট ২ একর ৪৮ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী অফিসের হাটের মাত্র ৪৫ শতাংশ জমি বর্তমানে পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ২ একর ৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলদারদের দখলে রয়েছে। বিভিন্ন সময়ে ব্যবস্থাপনা জটিলতা ও অনিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

পৌরবাসীরা বলেন অফিসের হাটের সম্পত্তি দ্রুত উদ্ধার করে পৌরসভার নিয়ন্ত্রণে এনে নগরবাসীর প্রয়োজনীয় নাগরিকসেবা নিশ্চিত করার জন্য পরিকল্পিত স্থাপনার অনেক গুলোই ওই স্থানেই নির্মাণ করা সম্ভব। এতে পৌরসভার উন্নয়ন ও নগরপরিকল্পনার অগ্রযাত্রা আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!