1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল শাহীন ,তারাগঞ্জ, রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার সময় তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমাণ্ড তারাগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা।

তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহ্বায়ক ডা. আলী হোসেন বলেন, আমরা দেশের জন্য জীবন বাজি রেখেছি, দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন একজন নিতান্তই ভালো মানুষ। কখনও তিনি কাউকে উচ্চস্বরে কথা বলতেন না। মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে তার নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। খুবই দুঃখজনক বিষয় হলো আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। আজ আমাদের নিজের জীবনের কোন নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধারা নিরাপদে ঘুমাতে না পারলে তাহলে এ দেশ স্বাধীন করে আমাদের কি হলো?
আমরা দেশ স্বাধীন করে দেশ ছেড়ে পালিয়ে যাবো? আমাদের মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিন। আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই।

রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা এসে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারাও এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুক্তিযোদ্ধারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো। অপরাধীদের ফাঁসির দাবি জানান মুক্তিযোদ্ধারা।

তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযোদ্ধা দম্পতির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও আপনারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। যা নিতান্তই দুঃখজনক বিষয়। আমরা চাই আপনারা (পুলিশ) আর সময় অতিবাহিত করবেননা। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর খিয়ারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ ও তার স্ত্রীকে নৃশংস হত্যা করেন দুর্বৃত্তরা। পরের দিন সকালবেলা তাদের মরদেহ দেখতে পান দীপক নামের তাদের বাড়ির কাজের ছেলে।

পরের দিন ময়নাতদন্তের পরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft