1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আজ ১১ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলাতেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৬ বছরের নানা রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার পর জনগণের মধ্যে এবার দেখা দিয়েছে নতুন আশার স্ফুরণ।

অন্তবর্তীকালীন সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশায় সাধারণ মানুষ আনন্দে মেতে উঠেছে।

তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আটটায় উপজেলা জামায়াতে ইসলামের ব্যানারে শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়।

সদর জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই মিছিলে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ায় মানুষের মনে নতুন আশার জন্ম দিয়েছে। সেই আশাবাদ থেকেই তারা আনন্দ মিছিলে অংশ নিয়েছেন।

জনগণ আশা করছে- এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!