1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে ইউএনও রুবেল রানাকে শিক্ষকদের আবেগময় বিদায় - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তারাগঞ্জে ইউএনও রুবেল রানাকে শিক্ষকদের আবেগময় বিদায়

  • আপডেট হয়েছে : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
বদলিজনিত কারণে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানাকে আন্তরিক ভালবাসায় বিদায় জানালেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও রুবেল রানা প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষা-বান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বক্তারা আরও বলেন, “তারাগঞ্জের শিক্ষা অঙ্গন ইউএনও স্যারের মূল্যবান দিকনির্দেশনা কখনো ভুলবে না।”

নিজ বক্তব্যে ইউএনও মো. রুবেল রানা বলেন, “তারাগঞ্জের মানুষ অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। শিক্ষকদের সম্মান ও ভালোবাসা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”

বিদায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিময়, আবেগঘন এবং শুভকামনায় ভরপুর পরিবেশ।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!