1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধের দাবীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বামপন্থীদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের এক নম্বর রেলগেট থেকে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য মিহির ঘোষ, জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সহকারী সাধারণ সম্পাদক মিতা হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বন্দর ইজারার উদ্যোগ দেশের অর্থনৈতিক নীতি ও জনগণের স্বার্থের বিরুদ্ধে। এসব বন্দর পরিচালনার ক্ষেত্রে দক্ষ জনবল, অভিজ্ঞতা ও সক্ষমতা দেশের মধ্যেই রয়েছে। তাই বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার কোনো যৌক্তিকতা নেই।

বক্তারা অবিলম্বে চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি বাতিলের দাবী জানান এবং ঢাকার কর্মসূচিতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft