1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী মো. আশরাফুল আলম রাজু, বাইতুল মাল সেক্রেটারী মাও. শেখ ফরিদ, প্রচার সেক্রেটারী মাও.া মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের সভাপতি মাও. আব্দুল হান্নান শেখ, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের মাও. আব্দুস সালাম নাটোরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, জামায়াতে ইসলামী আইন-আদালত বিভাগের সেক্রেটারী শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. জাহাঙ্গীর কবির, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আবু আল মামুন, শুরা ও কর্ম পরিষদ মাও. রেজাউল করিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাজহারুল ইসলাম।

ফাইনালে কোচাশহর একাদশ ২-১ গোল ব্যবধানে শাখাহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল হিসেবে কোচাশহর একাদশকে চ্যাম্পিয়ন ট্রফিসহ ৩৫ হাজার টাকা এবং রানারআপ দল হিসেবে শাখাহার একাদশকে রানার্সআপ ট্রফিসহ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

খেলায় প্রধান রেফারির দ্বায়িত্ব পালন করেন রেজাউল করিম এবং সহকারী রেফারির ছিলেন হাবলু ও সুমন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft