1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট উদ্যোগে রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের আহবায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বার অ্যাসেসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সদস্য সচিব আব্দুল মজিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাজা, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক ছানা, যুদ্ধকালিন কমান্ডার আব্দুল বাছেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন গাইবান্ধার ঐতিহাসিক ভূমিকা, দুর্বার প্রতিরোধ এবং হানাদার বাহিনীর পরাজয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, গাইবান্ধার মানুষ ১৯৭১ সালে অতুলনীয় সাহস ও ঐক্য প্রদর্শন করেছে। এই দিবস আমাদের স্বাধীনতার চেতনা নতুন করে স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তৎকালীন সময়ে স্থানীয় যুবক, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের পাশে দাড়িয়ে যে ঐক্য গড়েছিল তার ফলেই গাইবান্ধা শত্রুমুক্ত করা সম্ভব হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft