1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার শীর্ষ ৬ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (৭ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ শোকজ নোটিশ দেন।

নোটিশপ্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও শাকিল শেখ, সংগঠক অতনু সাহা ও মেহজাবিন জীম।

তাদেরকে পৃথক নোটিশে বলা হয়,‘গত ৫ ডিসেম্বর ২০২৫, আপনার বিরুদ্ধে গাইবান্ধা জেলায় একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে। যা অত্যন্ত গুরুতর এবং একইসাথে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন,‘যদি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে যদি আমাদেরকে অপসারণ করা হয় বা সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়, সেই সন্ত্রাসী ট্যাগ নিতে আমরা প্রস্তুত আছি। তারপরেও আমরা আওয়ামী ফ্যাসিবাদের দোসরের সাথে আপোস করতে রাজি না।’

প্রসঙ্গত; গত ৩ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫২ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে ৪ ডিসেম্বর এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ’ করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!